১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চম কমিশন সভায় ইসি

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা রয়েছে সভার আলোচ্যসূচিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 11:49 AM

Updated : 10 Sep 2026, 12:42 PM

সংসদ নির্বাচনের প্রস্তাবিত আচরণবিধি ও ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

বুধবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির পঞ্চম কমিশন সভা এটি।

সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বৈঠকে।

সভার আলোচ্যসূচিতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোটের সময় আচরণবিধিতে প্রচারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ, সোশাল মিডিয়া তদারকিসহ একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা হবে বৈঠকে। 

এছাড়া ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনায় প্রশাসন-পুলিশের কর্মকর্তাদের কর্তৃত্ব না রেখে ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

সার্বিক বিষয়ে এ কমিশন সভায় আলোচনা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পুরনো খবর-

ইসির আশু বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব সরকারের কাছে বুধবারই

আরপিও: আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করার প্রস্তাব ইসির

চাপ এড়াতে কমিটি করে ভোটকেন্দ্র নির্ধারণ, অভিযোগ শুনানির পরই চূড়ান্ত

আরপিও-আচরণবিধিতে কী সংস্কার চায় ইসি

নতুন আচরণবিধিতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকছে: ইসি আনোয়ারুল