২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সড়কে মিলল কাটা হাত-পা, তদন্তে পুলিশ

দেহের খন্ডিত তিনটি অংশই ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির বলে পুলিশ জানিয়েছে।

ঢাকার সড়কে মিলল কাটা হাত-পা, তদন্তে পুলিশ
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 02:19 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ঢাকার নয়া পল্টন ও গুলিস্তানে এলাকায় সড়কের পাশ থেকে কাটা একটি পা ও দুটি হাত উদ্ধার করেছে পুলিশ।

পরে হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পুলিশ জানতে পেরেছে, দেহের খণ্ডিত তিনটি অংশই ৩০ বছর বয়সী ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির; তার বাড়ি নরসিংদীর শিবপুরে।

শুক্রবার রাত ২টার দিকে নয়া পল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি পা ও শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বায়তুল মোকাররমের সামনে থেকে দুটি হাত উদ্ধারের কথা জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, “আমরা প্রথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পেরেছি, বিষয়টি নিয়ে কাজ করছি।

“দেহের বাকি অংশের খোঁজ করা হচ্ছে, এছাড়া কে বা কারা খণ্ডিত অংশ ফেলে গেল, তাদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ দেখা হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত ওই যুবকের বাড়ির ঠিকানায় যোগাযোগ করা হয়েছে। 

“এখনো বলার মত কিছু হয়নি, আমরা কাজ করছি।”