২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর অঞ্চল-২৩ এর শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত

পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

কর অঞ্চল-২৩ এর শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত
ঢাকার আগারগাঁওয়ে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন জাতীয় রাজস্ব বোর্ড ভবন। ছবি: আসিফ মাহমুদ অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2024, 08:10 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির মধ্যে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-২৩ এর শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

বৃহস্পতিবার এ অঞ্চলের উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) সৌমিত্র চক্রবর্তী সাক্ষরিত নোটিসটি জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো হয়।

সেখানে বলা হয়, অনিবার্য কারণবশত: আগামী ১৯ জুলাই শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠেয় কর অঞ্চল-২৩, ঢাকার জনবল নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হল। 

এর আগে বাংলাদেশ পর্যটন করপোরেশনেরও শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।