২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ইয়াবা বিক্রির অভিযোগে বাসের হেলপার গ্রেপ্তার

তার কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 07:14 PM

Updated : 06 Jul 2023, 07:14 PM

ঢাকায় এক বাস চালকের সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, এই ব্যক্তি দিনে বাসে কাজ করলেও রাতে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

মিরপুর থানার ওসি মো. মহসিন জানান, গ্রেপ্তার মোতালেব ওরফে রনি (৩০) দিশারী পরিবহনের একটি বাসে চালকের সহকারী হিসাবে কাজ করেন। বাসটি কেরাণীগঞ্জ থেকে মিরপুর পথে চলে। আর রনি কেরাণীগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিরপুরের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।

“গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কল্যাণপুর প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।”

ওসি মহসিনের ভাষ্য, রনি আগে মোটর সাইকেল চুরি করতেন। এ নিয়ে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। পরে পেশা পরিবর্তন করে ইয়াবা বিক্রি শুরু করেন তিনি।