১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: প্রথম পর্বের পরীক্ষা ৮ ডিসেম্বর

প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2023, 04:15 PM

Updated : 16 Jan 2024, 08:56 PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর হবে।

মঙ্গলবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ৮ ডিসেম্বর প্রথম পর্বে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলার ৫৩৫টি কেন্দ্রে লিখিত পরীক্ষা হবে। সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এই পরীক্ষা চলবে।

প্রথম পর্বে তিন বিভাগের ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দেওয়ার আবেদন করেছেন বলে জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সভায় উপস্থিত ছিলেন।