পেন বাংলাদেশের সভাপতি সামসাদ, সাধারণ সম্পাদক পারভীন
১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর নাম হয় ‘পেন বাংলাদেশ’।
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের সংগঠন ‘পেন বাংলাদেশ’-এর সভাপতি হয়েছেন অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবি জাহানারা পারভীন।
শনিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচনের মাধ্যমে গঠিত হয় ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটি।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও শামীম রেজা।
যুগ্ম-সম্পাদক পদে হামিম কামরুল হক ও মোহসিন হাবিব, কোষাধ্যক্ষ পদে লাভলী তালুকদার, প্রচার সম্পাদক হিসেবে শরাফত হোসেন এবং অফিস সম্পাদক পদে জাহিদ সোহাগ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিরা পারভীন, মো. মহিউদ্দিন, ড. সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস ও ওয়াসীম পলাশ।
দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।
সবশেষ কমিটিতে সভাপতি ছিলেন কথাসাহিত্যিক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ।
