Published : 30 Jul 2024, 03:53 PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ- এনটিআরসিএকে বিলুপ্ত করে ‘বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ’ গঠন করতে যাচ্ছে সরকার।
এজন্য ‘বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ, ২০২৪’ আইনের খসড়া তৈরি করা হয়েছে।
এনটিআরসিএর ওয়েবসাইটে নতুন আইনের খসড়া প্রকাশ করে অংশীজনদের মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে, যা ই-মেইলে ([email protected]) পাঠাতে যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এনটিআরসিএ ২০০৫ সালের আইন অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যোগ্য শিক্ষক বাছাইয়ের দায়িত্ব পালন করে আসছে।
খসড়া আইনে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫’ রহিত করে এর বিধানগুলো বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইনের খসড়া করা হয়েছে।
খসড়া আইন দেখা যাবে এই লিংকে-
https://ntrca.gov.bd/site/notices/5155f660-93a1-41de-8ab4-9a2b3e5597f8/