উদয়ী বামনরাঙা
বাংলাদেশে সব মিলিয়ে ১২ প্রজাতির মাছরাঙা দেখা যায়, তার মধ্যে আকারে সবচেয়ে ছোট ‘উদয়ী বামনরাঙা’। কেউ কেউ ‘উদয়ী বামন মাছরাঙা’ও বলেন। সম্প্রতি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের আদমপুর বিট থেকে এ মাছরাঙ্গাটি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী আবু সাঈদ মোহাম্মদ সরোয়ার।
