২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতির দুই এপিএস নিয়োগ

তাদের একজন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, অন্যজন পেশায় সাংবাদিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 10:16 AM

Updated : 07 Aug 2023, 10:16 AM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে দুইজনকে নিয়োগ দিয়েছে সরকার।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হক এবং ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে মোহাম্মদ সাগর হোসেনকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য সাগর হোসেন পেশায় সাংবাদিক। আর আজিজুল হক ৩১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন যতদিন পদে থাকবেন অথবা এপিএস হিসেবে তাদের বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।