১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঐকমত্যের বৈঠক: আসন বিন্যাসে ‘বৈষম্য’, পেছনে গিয়ে বসলেন ‘অসন্তুষ্ট’ নেতারা

“অনেক দলের একাধিক নেতা প্রথম সারিতে বসলেও অনেক দলের প্রধান নেতাকে দ্বিতীয় সারিতে আসনে দেওয়া হচ্ছে,” বলেন এক নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

জাতীয় ঐকত্য কমিশনের বৈঠকে আসন বিন্যাস নিয়ে ‘বৈষম্যের’ প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোট ও ১২ দলীয় জোটসহ কয়েকটি দলের নেতারা পেছনের সারিতে গিয়ে বসেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের মুলতবি বৈঠক শুরু হয়।

বৈঠকে নেতাদের জন্য নির্ধারিত আসনে বসেননি বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ১২ দলীয় জোটের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, মুখপাত্র শাহদাত হোসেন সেলিমসহ বেশ কটি দলের নেতারা এ প্রতিবাদে অংশ নেন।

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহদাত হোসেন সেলিম মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসন বিন্যাস নিয়ে আমরাসহ বাম জোটের নেতারা অসন্তুষ্ট হয়ে নির্ধারিত আসনে না বসে পেছনের সারিতে বসেছেন। আমিও নেতাদের নিয়ে পেছনের সারিতে বসেছি।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আসন বিন্যাসের ক্ষেত্রে প্রথম দিন থেকেই বৈষম্য দেখছি। ইচ্ছে মত আসন বিন্যাস করা হয়েছে। 

“অনেক দলের একাধিক নেতা প্রথম সারিতে বসলেও অনেক দলের প্রধান নেতাকে দ্বিতীয় সারিতে আসনে দেওয়া হচ্ছে। প্রতিদিন আসন পরিবর্তন করা হচ্ছে। 

“এসবের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাতে ও বিতর্ক এড়াতে আজ আমরা শেষ সারিতে বসেছি। ওই আসনে বসেই আমরা আমাদের কথা বলেছি।”

ঐক্যমত্য কমিশন আগামীতে কী করে তারা তা দেখার অপেক্ষায় থাকার কথা বলেছেন এই নেতা।

তিনি বলেন, “ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে শুরুতে এসব নেতৃবৃন্দকে তাদের নির্ধারিত আসনে বসার অনুরোধ করলেও তারা নির্ধারিত আসনে বসেননি।”

যদিও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও ১২ দলের মুখপাত্র শাহদাত হোসেন সেলিমের আসন সামনের সারিতে নির্ধারিত ছিল। ওই সব আসন খালি থাকতে দেখা যায়।

সংলাপ চলার থাকার কারণে ঐকমত্য কমিশনের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আগের দিন বুধবার তৃতীয় দিনের আলোচনায় বক্তব্য 'দিতে না দেওয়ার' অভিযোগ তুলে হট্টগোল করে ঐকমত্য কমিশনের সংলাপ থেকে বের হয়ে যান সিপিবি ও গণফোরামের নেতারা।

তবে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে ফের সংলাপে ফেরেন তারা।

দ্বিতীয় পর্যায়ের এই সংলাপে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সিপিবিসহ ৩০টি রাজনৈতিক দল।

পুরনো খবর:

ঐকমত্য কমিশনের সংলাপবেরিয়ে গেল সিপিবিগণফোরা