১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাতার সফরে সেনাপ্রধান

তিনি আগামী ৫ মে দেশে ফিরবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2025, 11:11 AM

Updated : 26 Aug 2026, 12:38 PM

সরকারি সফরে কাতারের পথে রওনা হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সফর শেষে আগামী ৫ মে দেশে ফিরবেন বলে আইএসপিআর জানিয়েছে।