১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা শুরু ২৭ অক্টোবর

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 09:54 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই মৌখিক পরীক্ষা চলবে। 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে এসএমএস-এ দেওয়া তারিখ ও সময়ে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। সে সময় প্রয়োজনীয় কাগজ পত্রের মূলকপি-সহ একসেট ফটোকপি সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।

যেসব কাগজপত্র নিতে হবে: শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র; জাতীয় পরিচয়পত্র; জন্ম নিবন্ধন সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশ পত্র।

বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd দেখার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।