০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সায়েদাবাদ রেলক্রসিংয়ে ৩ দিন গাড়ি চলাচলও বন্ধ

রেলপথ সংস্কারের জন্য এই সিদ্ধান্ত।

সায়েদাবাদ রেলক্রসিংয়ে ৩ দিন গাড়ি চলাচলও বন্ধ

সায়েদাবাদ বাস টার্মিনাল। এর পশ্চিম পাশেই রেল ক্রসিং।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2023, 07:05 PM

Updated : 02 Mar 2023, 07:05 PM

পদ্মা সেতুর রেল সংযোগ কাজের জন্য ঢাকার সায়দাবাদ লেভেল ক্রসিংয়ে গাড়ি চলাচল তিন দিন বন্ধ থাকছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী রোববার ভোর পর্যন্ত ওই লেভেলক্রসিং হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সময়ে সবাইকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছেন।

রেলপথ সংস্কারের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন এখন বন্ধ রয়েছে। ফলে সায়দাবাদ দিয়ে ওই পথে রেল চলাচলও বন্ধ রয়েছে।

সায়দাবাদ লেভেল ক্রসিংয়ে গাড়ি চলাচল বন্ধ থাকলেও মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে পার হওয়ার সুযোগ রয়েছে।