২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 08:46 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

সাংবাদিক নূরুল হাসান খান মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

রোববার বিকালে ঢাকার ডেল্টা হাসপাতালে তার মৃত্যু হয় বলে বাসসের খবরে বলা হয়েছে।

তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন।  

দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন নূরুল হাসান। এর আগে তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

নেত্রকোনায় জন্ম নেওয়া নূরুল হাসান দৈনিক দিনকাল পত্রিকার প্রধান প্রতিবেদক ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সংগঠনটির স্থায়ী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

রোববার এশার নামাজের পর মিরপুর-২ নম্বর মার্কেট মসজিদে তার জানাজা হবে। পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। 

তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শোক জানিয়েছেন। 

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমও শোক প্রকাশ করেছেন।