২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিফটের ফাঁকা জায়গায় পড়ে ছিল নিরাপত্তাকর্মীর লাশ

“দীপুর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে; নাক রক্তাক্ত ছিল,” বলছে পুলিশ।

লিফটের ফাঁকা জায়গায় পড়ে ছিল নিরাপত্তাকর্মীর লাশ
ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

ঢাকার খিলগাঁও ভূইয়াপাড়ায় একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাজন ইসলাম দীপুর (২৫) বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামে; তারা বাবার নাম সিরাজ ইসলাম।

শনিবার বেলা ১১টার দিকে ভূইয়াপাড়া হাজী গলির একটি (১৯৪/এ) বাসা থেকে লাশটি উদ্ধারের কথা জানিয়েছেন খিলগাঁও থানার এসআই ইন্দ্রমোহন।

২৫ বছর বয়সী দীপু নিরাপত্তাকর্মী হিসেবে ওই বাসাতেই বসবাস করতেন।

এসআই ইন্দ্রমোহন বলেন, “দীপুর মাথার পেছনে আঘাত রয়েছে। নাক রক্তাক্ত ছিল। 

“আইনি প্রক্রিয়া শেষে বেলা সাড়ে ১২টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।”

এটি হত্যাকাণ্ড কিনা, তা ‘তদন্তসাপেক্ষে’ নিশ্চিত হওয়ার কথা বলেন এসআই।