২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে পলককে আটকে দেওয়ার খবর

“ইমিগ্রেশনে আসার আগেই তাকে আটকে দেওয়া হয়েছে,” বলেন পুলিশ কর্মকর্তা শহীদুল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 05:00 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

দেশত্যাগের চেষ্টার সময় সদ্য সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর শাহজালাল বিমানবন্দর আটকে দেওয়ার খবর এসেছে।

মঙ্গলবার দুপুরের পর বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটক করে।

সেখানে কর্মরত একটি সরকারি সংস্থার এক কর্মকর্তা বলেন, “দুপুরের পর মাস্ক পরে পলক বহির্গমন টার্মিনালে ঢুকলে বিমানবন্দরের কর্মরত বিভিন্ন সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটকে দেয়। এরপর তাকে একটি লাউঞ্জে আটকে সরকারের আরেকটি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।”

জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইমিগ্রেশনে আসার আগেই তাকে আটকে দেওয়া হয়েছে।”