২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার মেট্রোরেলের নতুন সূচি

প্রতি ১০ মিনিট পর পর দুটি প্রারম্ভিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 08:31 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

শুক্রবার ছুটির দিনে মেট্রোরেলের চলাচলের সময় ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। 

১৭ জানুয়ারি থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বলেছে, শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু হবে বেলা ৩টায়।

বৃহস্পতিবার ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা ৩টায় উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।

মতিঝিল থেকে উত্তরামুখী প্রথম ট্রেন ছাড়বে শুক্রবার বেলা ৩টা ২০ মিনিটে। সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। 

প্রতি ১০ মিনিট পর পর দুটি প্রারম্ভিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা মেট্রোরেল স্টেশন থেকে শুক্রবার বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা পাঁচ মিনিটে একক যাত্রার টিকেট কেনা যাবে।

বর্তমানে শুক্রবার উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে বেলা সাড়ে ৩টায়, মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে বেলা ৩টা ৫০ মিনিটে।

রাত ৯টায় উত্তরা থেকে শেষ ট্রেন মতিঝিল ছেড়ে যায়, মতিঝিল থেকে উত্তরা শেষ ট্রেন যায় রাত ৯টা ৪০ মিনিটে।

বর্তমানে শুক্রবারে ১২ মিনিট পর পর চলাচল করে মেট্রোরেল।