চট্টগ্রামে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা উদ্বোধন
আগ্রাবাদের আইয়ুব ট্রেড সেন্টারে নতুন এই শাখা চালু করা হয়েছে
চট্টগ্রামের আগ্রাবাদে নতুন শাখা চালু করেছে শান্তা সিকিউরিটিজ।
সোমবার আগ্রাবাদের আইয়ুব ট্রেড সেন্টারে নতুন এই শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক গোলাম আহাদ চৌধুরী, চট্টগ্রাম শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম বলেন, “পুঁজিবাজারে শান্তা সিকিউরিটিজ ঢাকাবাসীর জন্য অত্যন্ত দক্ষতার সঙ্গে সেরা সেবা দিয়ে আসছে। আমি আশাবাদী তার প্রতিচ্ছবি চট্টগ্রাম শাখাতেও রাখবেন তারা।”
