১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

মোতালিব নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শাজাহান খানের রিমান্ড চাওয়া হবে।

শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
শাজাহান খান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 02:20 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

মাদারীপুরের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন রিমান্ডে চাইবে পুলিশ।

ঢাকার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শাজাহান খানকে শুক্রবার আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ধানমন্ডি মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থাকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছেন।

ধানমণ্ডি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের সময় গত ৪ অগাস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মোতালিব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

“২৭ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার শাজাহান খানের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

শাজাহান খান ১৯৮৬ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার