বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায়
সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।
বরাবরের মত এবছরও ঈদুল আজহায় পাঁচটি জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।
বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ হাফেজ মাওলানা এহসানুল হক প্রথম জামাতে এবং হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম দ্বিতীয় জামাতে ইমামতি করবেন।
তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী, চতুর্থ জামাতে মিরপুরের জামেয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।
তাদের কেউ অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাই কোর্ট মাজার মসজিদের ইমাম হাফেজ মো. আশরাফুল ইসলাম।
আগামী ১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
বরাবরের মত এবারও ঢাকায় কোরবানি ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে।
