১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুঁজিবাজার নিয়ে ‘বিভ্রান্তি ছড়ানোর’ অভিযোগ, গ্রেপ্তার ৩

গুজব রটিয়ে তারা সাধারণ বিনিয়োগকারীদের ব্যবহার করে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসছিলেন, বলছে পুলিশ।

পুঁজিবাজার নিয়ে ‘বিভ্রান্তি ছড়ানোর’ অভিযোগ, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার আমির হোসাইন ওরফে নূর নূরানী, নুরুল হক হারুন ও আব্দুল কাউয়ুম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 09:30 AM

দেশের পুঁজিবাজার নিয়ে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার এক বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের খবর দিয়েছে।

ওই তিনজন হলেন- আমির হোসাইন ওরফে নূর নূরানী (৩৭), নুরুল হক হারুন (৫২) এবং আব্দুল কাউয়ুম (৩৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর নূরানী সামাজিক যোগাযোগ মাধ্যমে আট থেকে ১০টি গ্রুপ চালান। তার বিরুদ্ধে অন্তত ১১টি মামলা রয়েছে। 

নুরুল হক ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠনের সহসভাপতি। পুঁজিবাজার নিয়ে তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করতেন। 

আর কাউয়ুম একটি ব্রোকারেজ হাউজের সঙ্গে যুক্ত থেকে শেয়ার সম্পর্কে বিভিন্ন তথ্য দিতেন।

“তারা তিনজনই গুজব রটিয়ে ও শেয়ারের দাম নিয়ে কারসাজি করে সাধারণ বিনিয়োগকারীদের ব্যবহার করে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসছিলেন,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।