১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে অভিযানে গ্রেনেড, পিস্তল ও গুলি উদ্ধার

গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি চাপাতি-ছুরি উদ্ধার করেছে যৌথবাহিনী।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 12:16 AM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে দশটি গ্রেনেড, তিনটি বিদেশি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার বিকাল ৪টা থেকে চার ঘণ্টা উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া গ্রামে অভিযান চালানো হয় পুলিশ জানিয়েছে।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান বলেন, দড়িহাগড়া গ্রামের চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। রাত ৮টা পর্যন্ত অভিযানে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি চাপাতি ও ছুরিও উদ্ধার করা হয়।

তিনি বলেন, “এসব অস্ত্র ও গোলাবারুদের মালিক চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লা (২৮)। অভিযানের আগেই তিনি পালিয়ে গেছেন।”