২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিওর

জেনেল গ্রুপের নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলী রেজাও সাক্ষাৎ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 08:14 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিও।

রে ডালিও ‘মারিনো ম্যানেজমেন্ট অ্যান্ড ডালিও ফ্যামিলি অফিস’-এর প্রতিষ্ঠাতা।

শুক্রবার সুইজারল্যান্ডের ডাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে’র বার্ষিক সভার ফাঁকে তিনি মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।  

এছাড়া জেনেল গ্রুপের (রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি) নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলী রেজা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য দিয়েছেন।

সুইজারল্যান্ড সফরের শেষদিন শুক্রবার প্রধান উপদেষ্টার সাতটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সফরে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ এবং ব্যবসায়ী নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

সফর শেষে শনিবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

আরও পড়ুন: 

বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টর

বাংলাদেশে 'বিনিয়োগে আগ্রহী' ডিপি ওয়ার্ল্ড ও এপি মোলার-মেয়ার্স্ক

মার্চের মধ্যে ঢাকায় 'আসতে পারেন' ফিফা সভাপতি

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে 'সমর্থনের প্রতিশ্রুতি' জার্মানির

ডাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ