১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাসাবোতে আগুনে পুড়ল তুলার গুদাম

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 01:48 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

ঢাকার খিলগাঁওয়ের বাসাবো এলাকায় একটি ঝুট তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বলেছেন, রোববার বেলা ১১ টা ৫৮ মিনিটে একটি ঝুট তুলার টিনশেড গোদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

“পরে ১২টা ৪ মিনিটে গিয়ে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট। ১২ টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।