২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশের ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার তদন্ত চলছে: আইএসপিআর

তদন্তে শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আইএসপিআর বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 12:29 AM

Updated : 26 Aug 2026, 10:21 AM

রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের মধ্যে একটি 'অনাকাঙ্ক্ষিত' পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা নিয়ে তদন্ত চলার কথা তুলে ধরেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি 'অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতির সৃষ্টি হয়।

“এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

তদন্তে শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

ঘটনাটি তদন্তাধীন থাকায় উস্কানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করেছে আইএসপিআর।