০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রয়োজনে পাশের উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের অনুমতি

১৮ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তা চূড়ান্ত করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ১৮ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার এক সপ্তাহের মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি দিয়ে বলা হয়েছে, কোনো উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তা সংকুলান না হলে প্রয়োজনে পাশের উপজেলা থেকে নিয়োগের অনুমতি দিয়েছে ইসি।

সোমবার ইসি নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মোহাম্মদ মনির হোসেন এ চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পারবেন পৌনে ১৩ কোটি ভোটার। প্রায় ৪৩ হাজার কেন্দ্রের আড়াই লাখ ভোটকক্ষে ভোটগ্রহণের আয়োজন হবে। 

প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে এবার ৯-১০ লাখের মত ভোটগ্রহণ কর্মকর্তা প্রায়োজন হবে। ইতোমধ্যে নির্ধারিত নীতিমালা মেনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলও প্রস্তুত করা হয়েছে।