২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

‘পূর্ব শত্রুতার জের ধরে’ হাসানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 19 Jul 2023, 09:39 AM

Updated : 19 Jul 2023, 09:39 AM

রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত মো. হাসান (৩২) একটি ওয়ার্কশপে কাজ করতেন। মঙ্গলবার রাত ১টার দিকে সিফাত পেট্রোল পাম্পের বিদ্যুৎগলি এলাকায় তিনি আক্রান্ত হন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পুলিশ হাসানকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“ওয়ার্কশপে কাজ শেষে বাসায় ফিরছিলেন হাসান। দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

হাসান ছিনতাইকারীর কবলে পড়েছিলেন কিনা জানতে চাইলে বাচ্চু মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হাসানকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”

হাসানের গ্রামের বাড়ি পটুয়াখালীর সদরে। ঢাকায় তিনি সায়েদাবাদ এলাকায় থাকতেন।