১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাম: আরো ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২

সারাদেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৩৪৩ শিশুর মৃত্যু হল।

হাম: আরো ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 06:08 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। 

এ সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে।

সারাদেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৫৮ শিশুর মৃত্যুর তথ্য শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ২৮৫ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩২ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ২১২ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে ৯৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৫১ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৪ জন ভর্তি হয়েছে রংপুরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০। এদের মধ্যে ৬ হাজার ৪৯০ জনের হাম শনাক্ত হয়েছে।