১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেক ডিজঅনার মামলায় প্রক্সি: আইনজীবীসহ সেই ২ নারীর বিরুদ্ধে মামলা

তাদের বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, জাল-জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

চেক ডিজঅনার মামলায় প্রক্সি: আইনজীবীসহ সেই ২ নারীর বিরুদ্ধে মামলা
মনোয়ারা বেগম ও নাসরিন সিকদার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 01:21 AM

Updated : 11 Sep 2026, 03:30 PM

ঢাকার আদালতে ২৯ লাখ টাকা চেক ডিজঅনারের মামলায় আরেক নারীর হয়ে প্রক্সি দিয়ে ধরা পরা সেই নারী, এক আইনজীবীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় হওয়া এ মামলায় আসামি করা হয়েছে নাসরিন সিকদার, তার হয়ে আদালতে প্রক্সি দিয়ে ধরা পরা মনোয়ারা বেগম ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনকে।

পাশাপাশি অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তিকে আসামি করে এ মামলা করেছেন ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু।

অপু বলেন, আদালতের নির্দেশে তিনি এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, জাল-জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

এর আগে এদিন ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালতে প্রক্সির এ ঘটনা ঘটে।

২৯ লাখ টাকা চেক ডিজঅনারের অভিযোগে ২০২৫ সালের ২৩ মার্চ নিবেদিতা আহমেদ তুলি নামে একজন সরকারি চাকরিজীবী আদালতে মামলা দায়ের করেন। মামলার ধার্য দিন ছিল ১৬ জুন। সে দিন আসামি আদালতে হাজির হননি। আদালত আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তী শুনানির দিন রাখা হয় ২০ অগাস্ট।

তবে বৃহস্পতিবার আসামি নাসরিনের হয়ে মনোয়ারাকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন। পরে ধরা পড়েন মনোয়ারা এবং থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।

পরে রাতে এ ঘটনায় মামলা হয়, যাতে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে এ কার্যকলাপের মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা এবং বিচারিক কার্যধারায় প্রতারণামূলকভাবে অন্যের রূপ ধারণ করে মূল্যবান জামানত জালল-জালিয়াতির অভিযোগ আনা হয়।

চেক ডিজঅনার মামলানাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণযেভাবে ধরা পড়