১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তিব্বতের ৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে এই ভূমিকম্প হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 10:05 AM

Updated : 26 Aug 2026, 11:32 AM

চীনের তিব্বতে খুবই শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের অনেক এলাকা থেকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে, ভারতের সিকিম থেকে ১৯০ দশমিক ৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে চীনের শিজাং অঞ্চলে (তিব্বত) এই ভূমিকম্প হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকায় টানা কয়েক সেকেন্ড ধরে কয়েক দফা দুলুনিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বাংলাদেশে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া না গেলেও তিব্বতে অন্তত ৩৬ জনের প্রাণহানির খবর এসেছে চীনের সংবাদমাধ্যমে। 

এর আগে গত ৩ জানুয়ারি উত্তর পূর্ব মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প হয়, যা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অনুভূত হয়েছিল।

ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে ভূকম্পনমাত্রা ৫

'বড় ভূমিকম্পের ঝুঁকিতেবাংলাদেশ