নৌপরিবহন সচিব মোস্তফা কামাল ওএসডি
মোস্তফা কামাল ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর সিনিয়র সচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগ দেন।
ক্ষমতার পালাবদলে প্রশাসনের উচ্চ পদে রদবদলে এবার নৌপরিবহন মন্ত্রণলয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার এক প্রজ্ঞাপনে মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করার কথা জানানো হয়েছে।
মোস্তফা কামাল ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর সিনিয়র সচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মোস্তফা কামাল ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
