২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ভারত থেকে আনা মদ, মোবাইল ও শাড়ি জব্দ

“ওরা চেয়েছিল কৌশলে এগুলো পাচার করবে। আমরা এই চক্রের হোতাদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছি।”

শাহজালালে ভারত থেকে আনা মদ, মোবাইল ও শাড়ি জব্দ
.

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আনা মদ, মোবাইল ও শাড়ি জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। 

কাস্টমস হাউসের প্রিভেনটিভ কর্মকর্তা বরুণ দাস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। 

বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী বলেন, সকাল সাড়ে ৭টা নাগাদ ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাঁচজন যাত্রী ভারত থেকে ঢাকায় নামেন। তারা ইমিগ্রেশনের কাজ না সেরে কালক্ষেপণ করতে থাকেন। 

সন্দেহ হওয়ায় প্রিভেন্টিভ টিম তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। পরে তাদের কাস্টমস ব্যাগেজ ইনভেন্ট্রি কাউন্টারে এনে তল্লাশি করা হলে ৯১ লিটার অ্যালকোহল, ১৫টি মোবাইল ফোন এবং ১০টি শাড়ি পাওয়া যায়। 

মিজানুর রহমান বলেন, “ওরা চেয়েছিল কৌশলে এগুলো পাচার করবে। আমরা এই চক্রের হোতাদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।"