২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মোহাম্মদপুরে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

ঢাকার মোহাম্মদপুরে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই
ইয়াবা বিক্রির অভিযোগে ঢাকার মোহাম্মদপুরে পুলিশের হাতে ধরা পড়া দুই জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 08:33 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে দুই হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।অভিযানের সময় পালিয়ে গেছেন তাদের এক সহযোগী। 

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন জানিয়েছেন। 

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বছিলা সূচনা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে নয়ন আহমেদ ওরফে রবিউল ও সুরমা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা পাওয়া যায়।” 

সুরমা বেগমের স্বামী রুবেল হোসেনও ইয়াবা বিক্রিতে জড়িত এবং অভিযানের খবরে তিনি পালিয়ে যান, বলছেন তোফাজ্জল। 

রুবেল-সুরমা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন জানিয়ে তিনি বলেন, “রুবেলের বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, দারুস সালাম, ধানমন্ডি ও হাজারীবাগ থানায় একটি করে অন্তত ছয়টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।