Published : 30 Mar 2026, 11:09 PM
অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বন্ধের নির্দেশ দিয়েছে ইউজিসি।
সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইউজিসি বলেছে, অনুমোদন ছাড়া চলা দেশি-বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টার বা টিউটোরিয়াল সেন্টারের শিক্ষাসহ সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
একইসঙ্গে আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনুমোদন ছাড়া পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদনের জন্য আবেদনও করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।