২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী সভা: দুদককে সরকারের প্রভাবমুক্ত থাকার আহ্বান

স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের দাবিতে গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানান বক্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 12:19 AM

Updated : 11 Sep 2026, 03:47 PM

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরকারের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে দুর্নীতিবিরোধী এক মতবিনিময় সভায়। 

ঢাকার তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে ‘সোস্যাল জাষ্টিস ফোরাম’ এ সভা আয়োজন করে। 

এতে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য জরুরি।”

তিনি দুদককে বিরোধী পক্ষের জন্য ‘দুশমন দমন কমিশন’ ও সরকারের জন্য ‘দুধ দই কলা’— এই প্রবাদ থেকে মুক্ত হওয়ার আহ্বান জানান। 

স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীর কাছে আহ্বানও জানান তিনি।

আবদুল্লাহ আল মাহমুদ শোয়েবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব কাসেম মাসুদ, উনসত্তরের গণঅভ্যুত্থানের ছাত্রনেতা নজরুল ইসলাম খান ও জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক।