২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্গসড়ক

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 29 Sep 2015, 09:46 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

কোথা যাও পাখি উড়ে উড়ে
মেঘমন্দ্র নীড়ে প্রলয়প্রাচীরে
ওখানে থাকে হুরপরী
অন্ধ লালসার অগ্নিদাহ
আতঙ্ক অঙ্কিত বুকে
উপাসনা মণ্ডল অভিকর্ষহীন
প্রভু কভু কভু করুণা করেন
জ্ঞানের তবু সীমা আছে
অজ্ঞতা অনন্তবিস্তারী
ঘৃণারক্তিম তৃণাকাশ
তিক্ততা লোলজিভে
নীল হ্রদে রক্তপদ্ম

নিলয় অনন্ত অভিজিৎ রাজীব ওয়াশিক
একেকটি স্বর্গের ধাপ
সেই ধাপ বেয়ে গটাগট ওপরে উঠে যান
পুন্যবান যতো ভাইজান
অসীম আনন্দে লুটোপুটি
সুরেলা সুরায় সুড়সুড়ি
চাপাতি তন্দুর টিক্কা কাবাব
মারহাবা মারহাবা
বান্দাদের দিল সাচ্চা
বহুত আচ্ছা বহুত আচ্ছা!