সদ্য প্রয়াত এর্নেস্তো কার্দেনালের কবিতা: সলেন্তিনামের অর্থ
এর্নেস্তো কার্দেনাল জন্ম নিকারাগুয়ায় ১৯২৫ সালে ২০ জানুয়ারি। পাদ্রি-কবি হিসেবেই তিনি বেশি পরিচিত। নিকারাগুয়ার সান্দিনিস্তা বিপ্লবের অন্যতম সংগঠক ও সৈনিক কার্দেনাল খ্রিস্টধর্ম ও মার্কসবাদের মৌলসত্তা ও শিক্ষার সম্মিলনে এক নতুন রাজনৈতিক দর্শনের জন্ম দেন যা তার কবিতারও প্রধান চারিত্রলক্ষণ। তিনি এক পর্যায়ে সান্দিনিস্তাদের বিপ্লবী সরকারের সংস্কৃতিমন্ত্রীও ছিলেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম Zero Hour, Homage to American Indians Psalms, Oracle on Managua, Flights of Victory ইত্যাদি। অনূদিত কবিতাটি নিকারাগুয়া হ্রদে অবস্থিত সোলেন্তিনামে দ্বীপে কার্দেনালের নিজহাতে প্রতিষ্ঠিত একটি ভিন্নধর্মী আত্মিক, সামাজিক সংগঠনকে ঘিরে পরিচালিত তার নিজস্ব রাজনৈতিক নিরীক্ষার ওপর ভিত্তি করে রচিত। ১ মার্চ ২০২০ সালে তিনি ৯৫ বছর বয়সে মৃত্যু বরণ করেন। –অনুবাদক
তর্জমা: আলম খোরশেদ
সলেন্তিনামের অর্থ
বারো বছর আগে
আমার দুই খ্রিস্টভ্রাতাকে নিযে
আমি সলেন্তিনামে যাই
একটি ছোট্ট ধ্যানী সম্প্রদায় গড়ে তুলব বলে…
ধ্যান
আমাদেরকে বিপ্লবের কাছে নিয়ে গিয়েছিল;
আর এটাই স্বাভাবিক ছিল
কেননা লাতিন আমেরিকায়
একজন ধ্যানী মানুষ
রাজনীতির লড়াইকে ঠি দেখাতে পারে না…
আমাদের যা রাজনৈতিকভাবে সবচেয়ে শানিয়ে তোলে
সেটা ছিল সুসমাচারসমূহ।
প্রার্থনার সময় আমরা কৃষকদের সঙ্গেেএই সুসমাচার নিয়ে কথা বলি
সংলাপের মত করে,েএবং তরার বুঝতে শুরু করে
স্বর্গীয় বার্তার
সারাৎসার:
ঈশ্বর-রাজ্যের আগমনধ্বনি,
অর্থাৎ পৃথিবীতে সাম্যের সমাজ
প্রতিষ্ঠা…
আমরা প্রথমে অহিংস বিপ্লবের
চেষ্টা করেছিলাম।
পরে বুঝতে পারি
এই মুহূর্তে নিকারাগুয়ায়
অহিংস লড়াই সম্ভব নয়…
এখন আমাদের সম্প্রদায়ের
সবকিছুই শেষ হয়ে গেছে।
সলেন্তিনামে
ছিল এক টুকরো স্বর্গের মতন
কিন্তু নিকারাগুয়ায়
স্বর্গ এখনও অসম্ভব।
