২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোর্হে লুুইস বোর্হেসের কবিতা: রহস্যগুলো

মৃত্যুর কৌতূহলী অভিজ্ঞানের হাতে যখন নিজেকে তুলে দেবো,

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 14 Jun 2023, 08:50 AM

Updated : 14 Jun 2023, 08:50 AM

মূল: হোর্হে লুইস বোর্হেস

স্প্যানিশ থেকে অনুবাদ: রাজু আলাউদ্দিন

আর্হেন্তিনার স্বনামধন্য কবি, প্রাবন্ধিক ও গল্পকার। বিশ্বব্যাপী তার মূল পরিচয় গল্পকার হিসেবে হলেও, তার আত্মপ্রকাশ প্রথমত কবিতা দিয়েই। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯২৩ সালে। এর পরও তিনি মৃত্যুর আগ পর্যন্ত আরও অন্তত ১০টি কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। এ বছর তার প্রথম কাব্যগ্রন্থের শতবর্ষ পূর্ণ হবে। একদিকে তার প্রথম গ্রন্থের শতবর্ষ পূরণ, অন্যদিকে আজ  তার মৃত্যুদিবস। মৃত্যুদিবসে তার প্রতি শ্রদ্ধাস্বরূপ প্রকাশ করা হলো তার একটি কবিতা। কবিতাটি মূল থেকে বাংলা তর্জমা করেছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন। বি.স.

যে-আমি এখন গান গাই

কাল হব রহস্য, মৃত।

আমি পূর্বাপরহীন জাদুকরি আর

ঊষরলোকের অধিবাসী—

এ রকমই বলা হয় মরমীবাদে।

নরক বা মহিমাকে মূল্যহীন মনে করি আমি

কিন্তু আগাম আমি বলবো না তা।

আমাদের ইতিহাস বদলে যায় প্রতেয়োর আকৃতির মতো।

মৃত্যুর কৌতূহলী অভিজ্ঞানের হাতে যখন নিজেকে তুলে দেবো,

কোন সে গোলকধাঁধা, চক্ষু ধাঁধানো কোন

উজ্জ্বলতা হবে নিয়তি আমার?

শাশ্বত হওয়ার জন্যে আমি তার স্ফটিক

স্বচ্ছ বিস্মৃতিকে পান করতে চাই,

কিন্তু তা হবে না কখনো।