২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্ত বরণে নানা আয়োজন

ঋতুরাজ বসন্তকে বরণ করতে দুইদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 10:26 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋতুরাজ বসন্তকে বরণ করতে দুইদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ। 'এসো মিলি প্রাণের উৎসবে' স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলা এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব-১৪১৭ উদযাপন করা হবে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন কমিটির যুগ্ন-সদস্য সচিব মানজারুল ইসলাম সুইট জানান, ১৩ ফেব্র"য়ারি সকালে চারুকলার বকুল তলায় শাস্ত্রীয় নৃত্যের মধ্য দিয়ে এ উৎসব শুরু হবে। এরপর বর্ণিল শোভাযাত্রা শেষে খ্যাতনামা সঙ্গীতশিল্পী ও আবৃত্তিকাররা সঙ্গীত পরিবেশন ও আবৃত্তি করবেন। এছাড়া প্রীতি বন্ধনী, বসন্ত কথন ও প্রীতি বিনিময় অনুষ্ঠিত হবে। চারুকলা চত্ত্বরে ওইদিন বিকালের আয়োজনে দলীয় সঙ্গীত, নৃত্য, আদিবাসী স