২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালন স্মরণোৎসব শুরু হচ্ছে সন্ধ্যায়

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়া গ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 04:14 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

কুষ্টিয়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল সম্রাট ফকির লালন শাহের ১২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার কুষ্টিয়া শহর সংলগ্ন ছেঁউড়িয়া গ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। ইতোমধ্যেই উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবে যোগ দিতে দেশি-বিদেশি পর্যটক, লালনপন্থী বাউল-ফকির-ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালনের আখড়াবাড়ি (মাজার প্রাঙ্গণ) ও আশপাশের এলাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমী এ উৎসবের আয়োজন করেছে। শনিবার সন্ধ্যার পর স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের। লালন একাডেমীর সাধারণ সম্পাদক মো. তাইজাল আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, স্মরণোৎসব শনিবার সন্ধ্যায় শুরু হয়ে চলবে বুধবার মাঝরাত পর্যন্ত। উৎসবের প্রতিদিনই হবে লালন স্মৃতিচারণ, সঙ্গীতানুষ্ঠান ও লালনমেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০১৪ ঘ.