২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব সোমবার শুরু

আগামী ১৫ জুন থেকে রাজশাহীতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চলবে ১৭ জুন পর্যন্ত। রাজশাহী চিলড্রেন ফিল্ম'স সোসাইটি রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ উৎসব আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

রাজশাহী, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৫ জুন থেকে রাজশাহীতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চলবে ১৭ জুন পর্যন্ত। রাজশাহী চিলড্রেন ফিল্ম'স সোসাইটি রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ উৎসব আয়োজন করেছে। উৎসব উপলক্ষে শনিবার বিকেলে নগরীর পদ্মা সাধারণ গ্রন্থাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়- কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং প্রধান চলচ্চিত্র আলোচক হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম উপস্থিত থাকবেন। উৎসবের তিনদিনে দুই পালায় আট দেশের ২০টি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে রাজশাহী চিলড্রেন ফিল্ম'স সোসাইটি নির্মিত 'স্বপ্নভঙ্গের গল্প', 'অমানবিক' এবং 'গন্তব্যহীন গন্তব্য' চলচ্চিত্রটিও রয়েছে। প্রদর্শনীর প্রবেশমূল্য রাখা হয়েছে- শিশুদের পাঁচ টাকা এবং প্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসবের সমন্বয়কারী গোলাম রব্বানী। এ সময় উৎসবের পরিচালক আহসান কবীর, রাজশাহী চিলড্রেন ফিল্ম'স সোসাইটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রফিক মোয়াজ্জিন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, স্কুল বিষয়ক সম্পাদক তাওকীল ইসলাম, কর্মী মুকিত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৩ ঘ.