২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্কের প্রয়োজনীয়তার ওপর মিরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান

নগর জীবনে পার্কের গুরুত্ব তুলে ধরতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও মিরপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে মিরপুর--২ এ শুক্রবার বিকেলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, স্বাক্ষর অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 02:33 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগর জীবনে পার্কের গুরুত্ব তুলে ধরতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও মিরপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে মিরপুর--২ এ শুক্রবার বিকেলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, স্বাক্ষর অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পবা'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব অনুষ্ঠানে গাছ কেটে বাণিজ্যিক ভবন ও বিপনীবিতান তৈরির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে মহানগরীর পরিবেশ ও নাগরিক জীবনে সবুজ চত্বরের গুরুত্ব তুলে ধরা হয়। পবা'র আহ্বায়ক আবু নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর সবুজ চত্বর রক্ষা কমিটির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক জহুরুল হক, মোর্শেদ আলী খান, ওহিদ মিয়া, খায়রুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /পিসি/এসএনডি/২০২৪ ঘ.