জাহাঙ্গীরনগর থিয়েটারের সপ্তাহব্যাপী নাট্য উৎসব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্য উৎসব। উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।
শনিবার সকাল ১১ টায় ক্যাম্পাসের অমর একুশের পাদদেশে পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব উদ্বোধন করেন ইংরেজি বিভাগের শিক্ষক কবি মোহাম্মদ রফিক। পরে থিয়েটার সদস্যরা আনন্দ মিছিল বের করেন।
উৎসবের প্রথম দিন মুক্তমঞ্চে ঢাকা থিয়েটার পরিবেশন করে নাটক ‘রাতের অতিথি’। রোববার সেখানে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘দেয়াল’ পরিবেশিত হবে।
এবারের উৎসবে বিভিন্ন নাট্যগোষ্ঠীর নাটক ও যাত্রাপালা পরিবেশন ছাড়াও তিন গুণী ব্যাক্তিকে সম্মাননা দেওয়া হবে।
