২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাতীয় নাট্যোৎসব ২০০৭' শুরু ৫ মার্চ

বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের উদ্যোগে ৫ মার্চ থেকে শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০০৭’। ২৩ দিনব্যাপী এ উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৪৬টি নাট্যদল অংশ নেবে। পুরো উৎসব জুড়ে প্রদর্শিত হবে ৪৬টি নাটক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

প্রতিদিন একটি নাট্যদলের একটি করে নাটক মঞ্চস্থ হবে। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। নাট্যোৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় দুটি করে নাটক প্রদর্শিত হবে। একটি জাতীয় নাট্যশালায় অপরটি এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

উৎসব চলবে ২৭ মার্চ পর্যন্ত। শেষ দিন বিশ্বনাট্য দিবস উপলক্ষে জাতীয় নাট্যশালায় বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান।