১৮ ফেব্র“য়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব-- ২০০৭
১৮ ফেব্র“য়ারি থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব-- ২০০৭। “কবিতা বার বার ফিরে আসে মিছিলে” এই শ্লোগানকে সামনে রেখে ২১ তম এই কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। চলবে ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত।
এবারের উৎসবে একটু ভিন্নতা আনা হয়েছে আর তাহলো ‘কবিতার শিল্পায়ন’। এতে কবিতার পাশাপাশি থাকবে কবিতার অনুকরণে চিত্রকরদের আঁকা ছবি।
গত ১ ও ২ ফেব্র“য়ারি এই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কারণে তারিখ পুননির্ধারিত করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের এই নতুন তারিখ ঘোষণা করা হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবিতা উৎসবের আহ্বায়ক হাবিবুল্লাহ সিরাজী, যুগ্ম আহ্বায়ক আসলাম সানী, রবীন্দ্র গোপ, ড. আবদুস সামাদ, কবিতা পরিষদের সভাপতি রবিউল হোসাইন, সাধারণ সম্পাদক সমুদ্র গুপ্ত প্রমুখ।
কবি শামসুর রহমানকে এই কবিতা উৎসব উৎসর্গ করা হয়েছে বলে জানালেন কবিতা পরিষদের সভাপতি রবিউল হোসাইন।
আহ্বায়ক হাবিবুল্লাহ সিরাজী ১৮ ও ১৯ ফেব্র“য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠেয় কবিতা উৎসবের সংক্ষিপ্ত কর্মসূচি ঘোষণা করেন।
১৮ ফেব্র“য়ারি সকাল ১০টায় কবি সৈয়দ শামসুল হক উৎসবের উদ্বোধন করবেন। ওইদিন জাতীয় পতাকা, সংগঠনের পতাকা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, নজরুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া জাতীয় সংগীত, উৎসব সংগীত ও একুশের গানও থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে।
তবে বিস্তারিত কর্মসূচি জানতে অপেক্ষা করতে হচ্ছে ফেব্র“য়ারির ১৬ তারিখ পর্যন্ত।
কবিতা পরিষদের সাধারণ সম্পাদক সমুদ্র গুপ্ত জানান, এবারের মোট ব্যয় ৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। আর এর সম্পূর্ণ অংশই আসছে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক দাতাদের কাছ থেকে।
তিনি আরও জানান, ১৯৮৭ সালে কবিতা পরিষদ আত্মপ্রকাশের পর থেকে অর্থ সংগ্রহ এবং কবিতা পাঠের কঠোর নীতিমালা মেনে চলছে সংগঠনটি।
উৎসবে বাংলা ভাষাভাষী বিভিন্ন দেশের ৩৫ জনের বেশি আমন্ত্রিত অতিথিও আসবেন। উল্লেখযোগ্যদের মধ্যে সমরেন্দ্র সেন গুপ্ত, নীরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, শঙ্খ ঘোষ রয়েছেন।
এছাড়া সুইস সরকারের অনুমতি পত্র ও বাংলাদেশ সরকারের আমন্ত্রণ পত্র পেয়ে আসছেন চার সুইস কবি। এদের সঙ্গে প্রবাসী সুইস বাঙ্গালী কবিও আসার কথা রয়েছে।
১৭ ফেব্র“য়ারি কবিতার অনুকরণে আঁকা ছবিগুলোর চিত্র প্রদর্শনী হবে ধানমণ্ডি গ্যালারী চিত্রে।
উৎসবে নিবন্ধন ফি ধরা হয়েছে -- ঢাকার কবিদের জন্য ১০০ টাকা এবং ঢাকার বাইরের কবিদের জন্য ৫০। তবে যারা টাকা দিতে অপারগ তাদের জন্য বিনামূল্যে নিবন্ধনের ব্যবস্থা থাকবে।
নিবন্ধিত কবিদের কবিতা নির্বাচন কমিটি যাচাই --বাছাই করবেন। নির্বাচন কমিটিতে প্রধান নির্বাচক হিসেবে থাকবেন কবি আসাদ চৌধুরী।
