ক্রিসমাসকে কেন এক্সমাস লেখা হয়
মুখে হয়তো কম বলা হয়, কিন্তু কাগজে কলমে ক্রিসমাসকে হরদম এক্সমাস লেখেন অনেকেই।
এটাকে ক্রিস্টমাসের শব্দসংক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেন অনেকে। এই শব্দসংক্ষেপ অনেকেই গ্রহণ করলেও সর্বত্র প্রচলিত নয়। অনেকের মতে এই শব্দে খৃষ্টকে খুঁজে পাওয়া যায় না। তবে অন্যদের বক্তব্য এটা সহজে উচ্চারণযোগ্য।
ক্রিসমাসের বা এক্সমাসের ‘মাস’টা এসেছে অ্যাংলো স্যাক্সন “ফেস্টিভাল’ শব্দ থেকে যার মানে ধর্মীয় উৎসব (Crīstesmæsse or Crīstemæsse.)
১৯২২ সালে লেডিজ হোম জার্নাল নামের এক পত্রিকার বিজ্ঞাপনে এক্সমাস শব্দটি ব্যবহৃত হয়। এর আগে হাজার বছর ধরে ক্রিসমাসই ব্যবহৃত হয়ে আসছে।
১২০১ সালের দিকে অ্যাংলো স্যাক্সন দলিলপত্রে খৃস্ট শব্দটি প্রায়ই ‘ XP ’ বা ‘ Xt’ এভাবে লেখা হতো। এই ‘ X’ এবং ‘P’ গ্রিক বর্ণমালার ‘χ’ এবং ‘ρ’ থেকে এসেছে। আগেকার ‘ Χριστος’ (গ্রিক খৃস্ট) এর শব্দসংক্ষেপ হিসেবে এটা ব্যবহৃত হতো। এখনো পূবের অনেক অর্থোডক্স আইকনে জেসাস ক্রাইস্ট শব্দটি উৎকীর্ণ থাকে।
অনেকে মনে করেন, ক্রিসমাসের উৎসবে ধর্মনিরপেক্ষভাব আনার পরিকল্পনা থেকেই এই এক্সমাস শব্দটা এসেছে। ‘ক্রিসমাস থেকে খৃষ্টকে বাইরে রাখো’ বা ‘খৃষ্টকে বাদ দাও’ এমন একটা বার্তাই গোপনে চারিয়ে দিতে চেয়েছেন এই উৎসবকে বানিজ্যিকভাবে ব্যবহারে ইচ্ছুক ব্যবসায়ীরা।
তবে সাধারণের ধারণা, এক্সমাসের এক্স যীশুর ক্রসকে বুঝায়। বাস্তবে এই ধারণার কোন ভিত্তি নেই। কারণ সেন্ট এন্ড্রুর ক্রুশ এক্স আকারের হলেও যীশু খৃস্টের ক্রসটি ছিল টি আকারের কিংবা অনেকটা ‘†’ এরকম।
আদি খৃস্ট শিল্পকলায় ‘ χ ’ এবং ‘ χρ ’ খৃস্টের নামের সংক্ষেপ হিসেবে ব্যবহৃত হয়েছে। নিউ টেস্টামেন্টের অনেক পান্ডুলিপিতে এক্স এসেছে খৃস্টস এর শব্দসংক্ষেপ হিসেবে ।
১৫৫১ সালে, বাইবেলের কিং জেমস সংস্করণটি প্রকাশের ৬০ বছর আগে, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে শব্দটি এভাবেই এসেছে। একই সময়ে জিয়ান (Xian) ও জিয়ানিটি (Xianity) শব্দ দুটি ক্রিশ্চিয়ান ও ক্রিশ্চিয়ানিটি বোঝাতে ব্যবহৃত হতো। এখন এ ধরণের ব্যবহার কমে গেলেও আছে।
ক্রিস্টিনা এগুইলেরাকেও এক্সটিনা বলে ডাকেন অনেকে।
