২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে সুগন্ধী মোমবাতি বানান নিজে নিজে

হাজার টাকার ঝাড়বাতি লাগালেও মোমবাতি ছাড়া বড়দিনের আয়োজন অর্থহীন। বড়দিনে মোমবাতি শুধু আলোকসজ্জার জন্যই ব্যবহার করা হয় না বরং ধর্মীয় কারণও এরসাথে জড়িত। এ জন্যই বড়দিনে সুগন্ধী মোমবাতি দিয়ে ঘর সাজানো হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এ মোমবাতি শুধু এর বৈচিত্রময় রঙের কারণেই সমাদৃত নয় বরং সুগন্ধও এর জনপ্রিয়তার অন্যতম কারণ।

বাজারে অনেক রকম সুগন্ধী মোমবাতি পাওয়াই যায়। কিন্ত বাজার থেকে না কিনে যদি নিজে হাতে সুগন্ধী মোমবাতি বানানো যায় তাহলে কেমন হয়? বড়দিনে নিজে হাতে সুগন্ধী মোমবাতি বানানো যদি আপনি ঝামেলা না মনে করেন তাহলে ঝটপট শিখে নিন।

যা যা লাগবে:

১ পাউন্ড প্যারাফিন

১/৩ পাউন্ড মৌচাকের মোম

পছন্দমতো মোমের রঙ

মোম ছাঁচ বা কাপ

সুগন্ধী তেল বা পারফিউম

পেন্সিল বা একটি কাঠি

উপরের উপাদানগুলি দিয়ে মোটামুটি মাঝারি আকারের প্রায় ৪ থেকে ৫ টি মোমবাতি তৈরি করা যাবে।

যা যা করতে হবে:

১. এক টুকরো সুতা কাপ বা ছাাচের নিচ থেকে উপর পর্যন্ত রাখুন। অতিরিক্ত সুতা পেন্সিলের সাথে জড়িয়ে পেন্সিলটিকে আড়াআড়িভাবে কাপের উপর রাখুন।

২. প্যারাফিন ও মৌচাকের মোম একত্র করে গলানোর জন্য জ^াল দিন।

৩. মোম গলে গেলে পছন্দমতো রং ও সুগন্ধী এতে যোগ করুন এবং মোমের সাথে ভালোমতো মিশিয়ে দিন।

৪. এবার এই মোম আপনার ছাঁচ বা কাপে ঢেলে দিন। মোম জমাট বাধার জন্য অপেক্ষা করুন।

ব্যস তৈরি হয়ে গেলো আপনার সুগন্ধী মোমবাতি। এবার বড়দিনে উপভোগ করুন নিজের হাতে গড়া মোমবাতির সৌন্দর্য।

কিছু প্রয়োজনীয় টিপস:

প্যারাফিন ও মোম গলানোর জন্য একটি পাত্রে পানি নিয়ে অল্প তাপ দিন। এবার এই পানির উপর আরেকটি পাত্র নিয়ে তার মধ্যে মোম গলান।

সুগন্ধী ব্যবহারের ক্ষেত্রে প্রাকৃতিক তেল ব্যবহার করুর। কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

নিজের হাতে বানানো এই মোমবাতি দিয়ে আপনার বন্ধুদের চমকে দিন।