২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অসীম দত্ত ও মহীউজজামান

২০১০ সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার দিয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 07:15 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

রবীন্দ্রসাহিত্যে গবেষণায় অবদান রাখায় অসীম দত্ত এবং রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না পাচ্ছেন বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৫’।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি তাদের নাম ঘোষণা করেছে। 

২০১০ সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার দিয়ে আসছে। প্রতি বছর দুইজনকে এ পুরস্কার দেওয়া হয়। 

এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। সঙ্গে দেওয়া হয় সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক এবং পুষ্পস্তবক।

বৃহস্পতিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।