২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস কেনো ভোলে নির্বোধ সরকার?

বাধা দিলে লাশে লাশে ভরে যায় মর্গ

গুলতেকিন খান গুলতেকিন খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 08:02 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

মা করে আহাজারি, বাবা কাঁদে নীরবে

 বোনটি চোখ মুছে হাঁটে শুধু সজোরে;

লাল রঙা রাস্তায় জনগন সরবে

 চিৎকার করে বলে-গুলিগুলো কে ছোড়ে?

 ছাত্রের অধিকার কেড়ে নেয় নেতারা,

বাধা দিলে লাশে লাশে ভরে যায় মর্গ

ইতিহাস কেনো ভোলে নির্বোধ সরকার?

কেনো তারা ভাবে এটা বোকাদের স্বর্গ?