রবীন্দ্রনাথের দুর্লভ ভিডিও ফুটেজফ্রান্সে রবীন্দ্রনাথ
১৯০৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত ফরাসি ব্যাংকার আলবার্ট কান (১৮৬০–১৯৪০) 'আর্কাইভস্ অব দ্য ওয়ার্ল্ড' নামে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেন। ব্যয়বহুল এই প্রকল্পে ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার নিয়োগ করেন আলবার্ট কান। এই প্রকল্পে তিনি সারা বিশ্বকে ক্যামেরা দিয়ে রেকর্ড করার পরিকল্পনা নেন। ফ্রান্সের Boulogne-Billancourt-এ একটি বাগান তৈরি করে সেখানে রাখেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রধান প্রধান স্মারক চিহ্ন আর গাছপালা। একই সাথে তৈরি করেন একটি স্টুডিও।
১৯০৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত আলবার্ট কান ২৩ জন নোবেল বিজয়ীসহ বিশ্বের প্রায় ৪০০০ অর্থনীতিবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক, আর্টিস্টকে তাঁর বাগানে আমন্ত্রণ করেন এবং তাঁর নিযুক্ত এই ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফাররা এই বিশ্বখ্যাত অতিথিদের নিয়ে ফটোগ্রাফি ও চলচ্চিত্রে ডকুমেন্টারি তৈরি করেন। নিউইয়র্ক টাইমসে JACQUELINE McGRATH-এর প্রবন্ধে এই প্রকল্প ও আলবার্ট কান বিষয়ে লিখেছেন, "তিনি (আলবার্ট কান) বিশ্বাস করতেন–অর্থনীতি, বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের বিশ্বনেতারা বিশ্বের সাংস্কৃতিক দেয়ালগুলো ভেঙে দেবার ক্ষমতা রাখেন।"
আলবার্ট কানের আমন্ত্রণে ফ্রান্সে রবীন্দ্রনাথ (১৯২১ ও ৩০)
১৯২১ এবং ১৯৩০ সালে দুই দফায় রবীন্দ্রনাথ ঠাকুর আলবার্ট কানের আমন্ত্রণে ও আতিথ্যে ফ্রান্সে থাকেন। আলবার্ট কানের স্টুডিও, বাগান ও কেপ মার্টিন-এ স্টিল এবং ভিডিও ক্যামেরায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ধারণ করেন কান নিয়োজিত ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার। ৪ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে ৯ বছর আগে পরের সাল দেয়া আছে। ভিডিওর প্রথম অংশ ১৯২১ সালে ধারণ করা আর দ্বিতীয় অংশ ১৯৩০ সালে। তিনটি স্থানের নাম বলা আছে–Le Bourget, ১৬ এপ্রিল ১৯৩০, Boulonge, এপ্রিল ১৯২১ এবং Cap Martin, ১৯৩০। নির্বাক এই ভিডিওটির ক্যামেরা অপারেট করেছেন Camille Sauvageot এবং Roger Dumas, সম্ভবত ১৯২১ সালের অংশ ধারণ করেছেন Camille Sauvageot এবং Roger Dumas-এর ক্যামেরায় তৈরি হয়েছে ১৯৩০ সালের অংশ।
রঙিন ছবি: আলবার্ট কানের বাগানে রবীন্দ্রনাথ ঠাকুর (জুন ১৯২১)
শুরুর সময়ে রঙিন ফটোগ্রাফি অত্যন্ত ব্যয়বহুল ছিল। আলবার্ট কানের প্রকল্প শুরুর আগের বছরই মাত্র রঙিন ছবি তোলার জন্য 'অটোক্রোম (Autochrome)' ফ্রান্সে বাজারজাত করেন Auguste এবং Louis Lumière; আলবার্ট কানের নিযুক্ত ফটোগ্রাফাররা অন্তত বাহাত্তর হাজার রঙিন ছবি তোলেন বিশ্বব্যাপী এবং ১০০ঘন্টার ভিডিও ধারণ করেন। বিশ্বের ৫০টি দেশের মানুষজন থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতির ধর্মীয় ও আচার অনুষ্ঠান, গাছপালা, ল্যান্ডস্কেপ—সবই তাদের ফটোগ্রাফির বিষয় ছিল। ছবিগুলোর বেশিরভাগই অপ্রকাশিত। রবীন্দ্রনাথের সবগুলি রঙিন ছবি সম্ভবত আলবার্ট কানের স্টুডিও ও বাগানে তোলা।
১৯৮৬ সালে কানের বাগানকে একটি মিউজিয়াম হিসেবে তৈরি করা হয় এবং মাঝে মাঝে ছবি ও ভিডিও'র প্রদর্শনীর ব্যবস্থা থাকে ভিজিটরদের জন্য। ২০০৬ সাল থেকে অনলাইনে ১৫০০ ছবি, ৮০টি স্লাইডশো এবং ছোট ছোট ১২৩টি ফিল্ম দেখবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ভিডিওটি মিউজিয়ামের ওয়েবসাইটে আছে। ফরাসি ভাষার ওয়েবসাইট হবার কারণে বাংলাভাষীদের কাছে সম্ভবত এটার খোঁজ ছিল না।
রবীন্দ্রনাথের দু'টি ভিডিও
সত্যজিৎ রায়ের ডকুমেন্টারি: রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৬১)
রবীন্দ্রনাথের ভিডিও ফুটেজ বেশি নেই। গান্ধীসার্ভ ফাউন্ডেশন (http://www.gandhiserve.org)-এর ওয়েবসাইটে দাঁড়িয়ে কথা বলার একটি ফুটেজ (রবীন্দ্রনাথের ভিডিও) পাওয়া যায়। এই ফুটেজটি ১৯৩২ সালের। এছাড়া ১৯ আগস্ট ১৯৩৯-এ মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের একটি ফুটেজ (রবীন্দ্রনাথের ভিডিও) আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সত্যজিৎ রায় ১৯৬১ সালে একটি ডকুমেন্টারি বানিয়েছিলেন। সেখানে ছবি এবং কিছু ভিডিও ফুটেজ আছে। সত্যজিৎ রায় ডকুমেন্টারির নাম দেন 'রবীন্দ্রনাথ ঠাকুর'।
-
রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আর্টস-এর আরো লেখা
ব্রুকলিনে রবীন্দ্রনাথ / এস এম রেজাউল করিম
রবীন্দ্রনাথের অমূল্য রচনা সম্বন্ধে আমাদের উপলব্ধি / খোসে পাজ্ রড্রিগেজ
আলাপচারিতায় রবীন্দ্রনাথ ঠাকুর | এইচ. এন. ব্রেইলসফোর্ডের সঙ্গে
/ অনুবাদ: সাহানা মৌসুমী
রবীন্দ্রনাথের গল্প নিয়ে এ সময়ের গল্পকাররা / প্রমা সঞ্চিতা অত্রি
রক্তমাংসের রবীন্দ্রনাথ / রাজু আলাউদ্দিন
তুলনাহীন রবীন্দ্রনাথ / কবীর চৌধুরী
বঙ্কিমচন্দ্র–রবীন্দ্রনাথ ধর্মতর্ক
'পারস্যে': মধ্যপ্রাচ্য ও পশ্চিমা সাম্রাজ্যবাদ বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনা / অদিতি ফাল্গুনী
গণশিক্ষায় কেসস্টাডি: 'হৈমন্তি'র অপুরুষ বনাম 'সমাপ্তি'র পুরুষ / এস এম রেজাউল করিম
উত্তরাধুনিকের চোখে রবীন্দ্রনাথ (সেমিনার) / আজিজ হাসান
(আমার) রবিভাব… ভাব ও অভাব / মানস চৌধুরী
একজন তৃতীয় সারির কবি": রবীন্দ্রকবিতার বোর্হেসকৃত মূল্যায়ন / রাজু আলাউদ্দিন
রবি সান্নিধ্যে / মার্গারিট উইলকিনসন (অনুবাদ: প্রিসিলা রাজ)
অশেষ রবীন্দ্র প্রীতি / সাইমন জাকারিয়া
রবীন্দ্রনাথের ছোটগল্পে ও গদ্যে মুসলমানের কথা ও প্রাসঙ্গিক ভাবনা / সাদ কামালী
ভাঙা গড়ার রবীন্দ্রনাথ: প্রাচ্যনাট-এর 'রাজা …এবং অন্যান্য' / ব্রাত্য রাইসু
লেখকের আর্টস প্রোফাইল: এস এম রেজাউল করিম
ইমেইল: rezaulkarim.manu@gmail.com
———
ফেসবুক লিংক । আর্টস :: Arts
